ঢাকাSaturday , 31 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর হত্যাকারীরা ছিল কাপুরুষ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পরাজিত শত্রুরাই বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা ছিল কাপুরুষ।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের মাগফেরাত কামনায় সমাজসেবা অধিদপ্তর ৬০ হাজার ৭৫ বার পবিত্র কোরান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিজ্ জুয়েনা আজিজ।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল। সাময়িক কিছুদিনের জন্য তারা তা করতে সক্ষম হলেও বাস্তবে সক্ষম হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর তারা সত্যকে অস্বীকার করে মানুষকে বিপথগামী করে স্বাধীনতার সঠিক ইতিহাসকে ভুলুণ্ঠিত করতে চেয়ে ব্যর্থ হয়েছে।
মন্ত্রী বলেন, জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক তা পূরণ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যেখানেই তার হাতের স্পর্শ রেখেছেন সেখানেই সোনা ফলেছে। তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন।
পরে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সারা দেশে ক্যাপিটেশন গ্রান্টভুক্ত এতিমখানা ও শিশু পরিবারের নিবাসীরা আগস্ট মাসে ৬০ হাজার ৭৫ বার পবিত্র কোরান খতম করেন।
এ উপলক্ষে শরিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে দোয়া মাহফিল ও মোনাজাত হয়। সমাজসেবা অধিদপ্তর ও এর আওতাধীন ১০৩২টি কার্যালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেয়।