ঢাকাSaturday , 31 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপরাধীদের আইনের আওতায় আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গাড়ি দুর্ঘটনায় আহত বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায়ের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। এ দুর্ঘটনার জন্য অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘চিকিৎসকরা কৃষ্ণা রায়ের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করছেন। এর থেকে জটিল চিকিৎসার সক্ষমতা আমাদের রয়েছে। কৃষ্ণা রায়ের একটি পা ফেরত পাওয়া যাবেনা, তবে তাকে সুস্থ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘কৃষ্ণা রায়ের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় অবহিত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবে। তিনি কৃষ্ণা রায়ের স্বামী রাধা শ্যাম চৌধুরী ও তার ছেলে কৌশিকের সাথে কথা বলে তাদেরকে সান্ত্বনা দেন।’
এসময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস এবং পঙ্গু হাসপাতালের পরিচালক আব্দুল গনি মোল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কৃষ্ণা রানী রায় কারওয়ান বাজারের দিক থেকে পায়ে হেঁটে বাংলামোটরে যাচ্ছিলেন। এ সময় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে কৃষ্ণা রানীকে চাপা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে ও পরে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রোপচারের পর তার পা বিচ্ছিন্ন করা হয়েছে।