ঢাকাWednesday , 28 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন খেলায় বিএনপি : কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সব দিকে ব্যর্থ হয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি নতুন খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,‘বিএনপি নেতিবাচক রাজনীতি করে বার বার ব্যর্থ হয়েছে জনসমর্থন আদায়ে। দেড় বছর বেগম জিয়া কারাগারে, তার মুক্তির জন্য এই বিএনপি দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। এখন তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’
তিনি বলেন, ‘সর্বশেষ আমরা দেখছি, রোহিঙ্গা ইস্যুকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকারকে বেকায়দা ফেলার জন্য।
রাজনীতিতে ষড়যন্ত্রে পথ বেছে নেয়া ছাড়া তাদের অন্য কোনো পথ এখন আর খোলো নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
সেখানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএম) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ( স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, বিএম-এর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ-এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।