ঢাকাWednesday , 28 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের জন্য মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে।
বুধবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রক্তদান কর্মসূচির আয়োজন করে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত মানবদরদী এবং মহান ব্যক্তিত্ব। বঙ্গবন্ধু এ দেশের মানুষের জন্য চরম ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধু পাকিস্তানের ২৩ বছরের শাসনকালে ১৪ বছর কারাগারে ছিলেন।
রক্তদান মহৎ কাজ, এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নিজের শরীরের রক্ত দিয়ে একজন মানুষের জীবন বাঁচানো অনেক বড় ত্যাগ। অনেক সময় এক ব্যাগ রক্তের জন্য একটি জীবন বেঁচে যায়।
বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, ডেপুটি গভর্নর আহমেদ জামাল, ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এস কে সুর চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবির, অর্থ সম্পাদক সুলতান আহমেদ এবং ক্রীড়া সম্পাদক শাহাব উদ্দিন বক্তৃতা করেন।