ঢাকাTuesday , 27 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু বিশ্ব পরিমণ্ডলের নেতা ছিলেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি বিশ্ব পরিমণ্ডলের নেতা ছিলেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
বঙ্গবন্ধুর নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘জাতিসংঘে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। একদিকে শোষক, অন্যদিকে শোষিত। আমি শোষিতের পক্ষে। যুদ্ধ বন্ধ করেন। অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করেন। অস্ত্র কেনার টাকা দিয়ে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করেন।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে খুবই দূরদর্শী ছিলেন। পশ্চিম পাকিস্তানের শোষণ- নিপীড়নের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে স্বাধনীতনার ঘোষণা দিয়েছিলেন। এজন্য আমাদের মুক্তিযুদ্ধকে কেউ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলতে পারেনি।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বাপ দাদার খোঁজ নাই, তারা নিজেদের মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে। কোথাকার কোন জিয়া নাকি স্বাধীনতার ঘোষক। খালেদা জিয়াও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করেন। এগুলো উদ্দেশ্যমূলক।’
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর চেয়ারম্যান সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে.এম. সফিউল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এডিশনাল আইজিপি মো. নুরুল আলম এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাবেক যুগ্ম-সচিব আব্দুল হাই।