ঢাকাSunday , 25 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু কোনো দলের নয় : পলক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো রাজনৈতিক দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, তিনি সারা বিশ্বের।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বিশ্ববাসী জানে-বঙ্গবন্ধু শুধু একটি দেশকে স্বাধীন করেননি, যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে মেরামতও করতে শুরু করেছিলেন। তিনি নিজের জন্য কিছু চাননি, যা করতে চেয়েছেন তা দেশের জনগণেন জন্য করতে চেয়েছিলেন। এ জন্য তাকে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববন্ধু বলে আখ্যায়িত করা হয়েছে।’
বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ‘২১ বছর তারা তরুণদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে দেয়নি। কারণ তারা জানত, মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তরুণরা এ চেতনা ধারণ করবে। চেতনা ধারণ করলে সাধারণ মানুষকে শোষণ করতে পারবে না। তাই তারা ইতিহাস জানতে দেয়নি, যা জানিয়েছে তাও বিকৃতভাবে জানিয়েছে।’
আক্ষেপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আরো ১০ বছর বাঁচলে আমরা উন্নত দেশের কাতারে থাকতাম।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের কিউরেটর নজরুল ইসলাম খান এবং শহীদ কর্নেল জামিল উদ্দিন আহম্মেদের কন্যা আফরোজা জামিল (কঙ্কা)।