ঢাকাWednesday , 21 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আক্রান্তদের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে সেটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। অনেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার অনেকে হাসপাতালে ভর্তি না হতে পেরে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের সংখ্যা সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হচ্ছে না। বাস্তব ঘটনা হচ্ছে, সরকার ডেঙ্গুতে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।’
বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডেঙ্গুতে নিহতের সংখ্যা শতাধিক ছাড়ালেও সরকার এ নিয়ে এখনো গুজব আবিষ্কারের মধ্যেই আছে।’
রিজভী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের মেয়র বলেছেন-এডিস মশা মারার জন্য কার্যকর ওষুধ আনা হয়েছে। প্রকৃত অবস্থা হচ্ছে এই ছিটানো ওষুধে এডিস মশা আরো উৎসাহিত হয়ে বংশ বিস্তার করছে।’