ঢাকাWednesday , 21 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনবিচ্ছন্ন করতে খালেদা জিয়াকে জেলে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জনবিচ্ছিন্ন করতে জেলে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘কারাগারে না থাকলে ব্যাংকে ও শেয়ার বাজারে যে পরিমাণ টাকা লুট হয়েছে, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতেন। তিনি দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেন। রাজপথে নোমতেন। কিন্তু জন বিচ্ছিন্ন করে তাকে জেলে আটকে রাখা হয়েছে। যাতে তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারেন। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে না পারেন।’
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।