ঢাকাFriday , 9 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬৪ জেলায় আ.লীগের মনিটরিং সেল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন এবং ডেঙ্গুতে আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ৬৪টি জেলায় মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগ।
সারা দেশের তথ্য সংগ্রহের জন্য রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের নিচতলায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলও খুলেছে দলটি।
শুক্রবার বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সারা দেশে বিদ্যমান ডেঙ্গু রোগের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় তথ্য দেয়ার জন্য ০১৩১৪৮৩৮৬৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
গত ৩ আগস্ট ২২ সদস্যের কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করে আওয়ামী লীগ। ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে ৬৪টি জেলা মনিটরিং সেল গঠন, জনসচেতনতা সৃষ্টি, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা, সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা এবং সব জেলায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।