ঢাকাThursday , 8 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক বছর ডেঙ্গুবিরোধী অভিযানের দাবি নাসিমের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এডিস মশার বংশ নিধনে আগামী এক বছর ডেঙ্গুবিরোধী অভিযান অব্যাহত রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
এ সময় নাসিম রাজনীতি ও রাজনৈতিক মিছিল-মিটিং বাদ দিয়ে এডিস মশা নিধনে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জঙ্গিমুক্ত করেছি। দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছি। দেশের সকল মানুষ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে তাহলে অবশ্যই আমরা ডেঙ্গুমুক্ত করতে পারব।’’
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।