ঢাকাThursday , 8 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন সালমা চৌধুরী এমপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩৪ থেকে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য সালমা চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে সালমা চৌধুরী এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
রুশেমা ইমামের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়। রুশেমা ইমাম গত ৯ জুলাই মারা যান।