ঢাকাWednesday , 7 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু মশার মতো দুই মেয়রকে বিতাড়িত করুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু মশার মতো দুই মেয়রকে বিতাড়িত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গু নির্মূলে গণসচেতনা সৃষ্টির লক্ষে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এ অনুরোধ করেন।
রাঙ্গা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো। ডেঙ্গু মশার মতো দুই মেয়রকে ঢাকা থেকে বিতাড়িত করুন। যারা মশা মারতে পারে না, তাদের মেয়রের চেয়ারে থাকার কোনো অধিকার নেই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে না থাকায় পরিস্থিতি হযবরল হয়েছে। প্রধানমন্ত্রী আজ অথবা কাল দেশে আসতে পারেন বলেও জানান তিনি।’
ঢাকা সিটির দুই মেয়রের সমালোচনা করে রাঙ্গা বলেন, ‘ডেঙ্গু মশা মারার নামে ৫০ কোটি টাকার ওষুধ এনেছে, এখন দেখা যাচ্ছে কেরোসিন তেল। সরকারকে বলবো, এই দুই চোর মেয়রকে বরখাস্ত করুন। আপনারা ভোটে নির্বাচিত হলে এভাবে লুটপাট করতে পারতেন না।’
তিনি বলেন, ‘সংসদ অধিবেশন থাকলে সেখানে কথা বলতাম। কিন্তু অধিবেশন নেই, সে জন্য রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি।’
মানববন্ধনে জাপার চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের নেতারা বক্তব্য রাখেন।