ঢাকাTuesday , 6 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলসহ ৪ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইএসকে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের হুমকি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির শীর্ষ চার নেতাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এই ছয় সপ্তাহ তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আজ সকালে এ মামলায় আগাম জামিন আবেদন করেন ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়।
৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর করা মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।
আইএসকে দিয়ে আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের খুনের হুমকি দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ২৩ জুলাই বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা রেজিস্ট্রিযোগে বাদীকে একটি চিঠি পাঠান। চিঠিতে আগামী ১৫ আগস্ট আইএস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়।