ঢাকাMonday , 5 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু : নতুন কর্মসূচি দিতে আ. লীগের বিশেষ সভা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগ তিন দিনব্যাপী পরিচ্ছন্ন অভিযান চালানোর পর পরবর্তী কর্মসূচি হাতে নিতে আবারো বিশেষ যৌথসভা ডেকেছে দলটি।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানিয়েছেন, সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এর অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সকল দলীয় কাউন্সিলার, আওয়ামী লীগ দলীয় ঢাকা মহানগরের অন্তর্গত সকল সংসদ সদস্য উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।