ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীসহ মাহি বি চৌধুরীকে দুদকে তলব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে মাহি বি চৌধুরীর গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় ওই তলবি নোটিশ পাঠানো হয়েছে।
অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ সই করা চিঠিতে তাদেরকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় হাজির হতে বলা হয়েছে। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী ও মাহির স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের জুন মাসে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।