ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার মামলা বদলির আদেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা বদলির আদেশ দিয়েছেন আদালত।
রোববার মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দেন ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী জানান, গত ২০ মার্চ এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পরে উচ্চ আদালত থেকে খালেদা জিয়া জামিন নেন। সেই জামিনের আদেশ আমাদের আদালতে এসেছে। মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ২০১৭ সালেল ২৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে মামলাটি করেন। পরের বছর ৩০ জুন অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।
খালেদা জিয়া আরো বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কোনো উন্নতি হয় নাই। সার দেশে উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট হয়েছে। এছাড়া, আওয়ামী লীগ দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, খালেদা জিয়া তার বক্তব্যের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নকাজের সমালোচনা ও মানহানিকর বক্তব্য দিয়ে সরকারের ভাবমূর্তি জনসমক্ষে ক্ষুণ্ন করেছেন।