ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের দৌলতপুরে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অংগ)’র উদ্যোগে গত ৩ আগস্ট মানিকগঞ্জের দৌলতপুরে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়; বারটান-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অংগ)’র প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি লাল বড়ুয়াসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : দক্ষ ও বুদ্ধিভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে ধারাবাহিকভাবে প্রশিক্ষণের আয়োজন করছে। এ লক্ষ্যে সংস্থাটি দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষক-প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
এর ধারাবাহিকতায় মানিকগঞ্জের দৌলতপুরে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অংগ)’র উদ্যোগে গতকাল ৩ আগস্ট থেকে উপজেলা কৃষি অফিসে ২ ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের একাংশ

প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচে উপসহকারী কৃষি কর্মকর্তা, স্কুল শিক্ষক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম ও বেসরকারি সংস্থা (এনজিও)’র কর্মীসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। দ্বিতীয় ব্যাচে স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন বারটান-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অংগ)’র প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি লাল বড়ুয়া, বারটান-এর বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হালিম, মুন্সীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
প্রশিক্ষণার্থীদের খাদ্যের মুখ্য ও গৌণ উপাদান, প্রধান প্রধান খাদ্যের পুষ্টিমাণ, বিভিন্ন বয়সে সুষম খাদ্য, খাদ্য উপাদানের অভাবজনিত রোগ এবং তার প্রতিকার ও প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টির অবস্থা নিরূপণ, খাদ্য নির্দেশিকা, পুষ্টি সম্মত উপায়ে খাদ্য প্রস্তুতকরণ ও রন্ধন পদ্ধতি, পরিবার পর্যায়ে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, খাদ্য দূষিত হওয়ার কারণ ও প্রতিরোধের উপায়, পরিবেশ ও স্বাস্থ্য উন্নয়নে বনজ ও ভেষজ গাছের ভূমিকা, অধিক পুষ্টিমান সম্পন্ন শাক, সবজি ও ফল চাষ, মাছ চাষ, পশু-পাখি পালনসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।