ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের অবস্থা নিঃসন্দেহে ভয়াবহ: শাহদীন মালিক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট আইনজীবী ও মৌলিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য ড.শাহদীন মালিক বলেছেন, দেশের অবস্থা নিঃসন্দেহে ভয়াবহ। একটি দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার আগে এমন পরিস্থিতিই থাকে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
শাহদীন মালিক জনগণকে মানবাধিকারসহ গুম, নির্যাতন এবং বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশের ভেতরে ঐক্যবদ্ধ হয়ে কথা বলার আহবান জানান। তানা হলে দেশ একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে গেলে কেউ রুখে দিতে পারবে না বলে সর্তক করে দেন তিনি।
মৌলিক অধিকার সুরক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, সাজ্জাদ হোসেন এবং নূর খান মিল্টন।
নারী অধিকার কর্মী শিরিন হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় তিনি মৌলিক অধিকার সুরক্ষা কমিটির বক্তব্য তুলে ধরেন।
জাতিসংঘের নির্যাতন বিরোধী সনদের বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রাথমিক প্রতিবেদনকে অবাস্তব বলে মন্তব্য করেন ড.শাহদীন মালিক।
তিনি বলেন, ‘আমাদের দেশে যে অবস্থা রয়েছে তাদের আমরা বিন্দুমাত্র আইনের সুরক্ষা পাচ্ছি না। দেশে এসব বিষয়ে কথা বললেও কোনো সুরাহা হচ্ছে না। তবে বিদেশে এ নিয়ে কথা বলা শুরু হয়েছে। দেশের বাইরে এই প্রথম একজন আইনমন্ত্রীকে ঠিকই জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। এটাই এখন একটু ভরসা। দেশে কিছু হচ্ছে না। এখন বিদেশে যদি কিছু হয়। সব মিলিয়ে দেশের অবস্থা নিঃসন্দেহে ভয়াবহ।’