ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির জরুরি অবস্থা দরকার : কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দল হিসেবে বিএনপি বিপদ ও সংকটে আছে। সেজন্য তাদের জরুরি অবস্থা জারি করা দরকার- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের পচ্ছিন্নতা অভিযানের তৃতীয় দিনে শনিবার রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে সচেতনতামূলক প্রচারপত্র বিলির সময় এ কথা বলেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে দল হিসেবে বিরোধী দলেরও এখানে দায়িত্ব আছে। পরিচ্ছন্নতা অভিযানে কোথাও তারা নেই।’
‘তারা কখনো বলে মহামারি ঘোষণা করো, কখনো বলে জরুরি অবস্থা ঘোষণা করো। জরুরি অবস্থা তাদের দরকার যারা সংকটে আছে।’
তিনি বলেন, ‘দল হিসেবে ব্যর্থতার দগদলে ঘাঁ যাদের, যারা নির্বাচনে ব্যর্থ আন্দোলনে ব্যর্থ, দেড় বছরেও খালেদা জিয়ার জন্য দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল আচরণে ব্যর্থ। ডেঙ্গু প্রতিরোধেও ব্যর্থ তাদের জন্যই আজকে জরুরি অবস্থা দরকার। জরুরিভাবে তাদের বিপদ, সংকট থেকে উদ্ধার করার জন্য।’
মন্ত্রী বলেন, ‘আমরা কথা কম বলব, কাজ করব। এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। এই সময় অতি কথা দেশের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে। অতি কথন থেকে দায়িত্বশীল সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কথা কম বলে আমাদের বেশি বেশি করে কাজ করতে হবে। মানুষকে বাঁচাতে হবে, আতঙ্ক থেকে বাঁচাতে হবে।’
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।