ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত সরকারের আমন্ত্রণে যাচ্ছেন রেলমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ভারত সরকারের আমন্ত্রণে ভারতে যাচ্ছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার বিকেলে তিনি ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এ সফরে ৮ সদস্যের প্রতিনিধি দল থাকবে। প্রতিনিধি দলের মধ্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দু’জন সদস্য মো. আসাদুজ্জামান নূর এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিমসহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের অন্যান্য প্রতিনিধি রয়েছেন।
জানা গেছে, সফরে প্রতিনিধি দলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যাবস্থা, ট্রেনের অপরেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন। তাছাড়া ভারত সরকারের সাথে ভারতের লাইন অব ক্রেডিট এর অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় আলোচনা করবেন । এছাড়া ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয়সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন প্রতিনিধি দলটি।
আগামী ৮ আগস্ট বাংলাদেশের প্রতিনিধি দলটির দেশে ফেরার সম্ভাবনা আছে বলে জানা গেছে ।