ঢাকাThursday , 1 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একাত্তরের পরাজিতদের যোগসাজশে ৭৫ এর হত্যাকাণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা বাংলাদেশের অভ্যুদয় চায়নি, যে শক্তি ’৭১ সালে পরাজিত হয়েছিল, তাদের যোগসাজশে ’৭৫ এর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
সচিবালয়ে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান বিভিন্ন দূতাবাসে বঙ্গবন্ধুর খুনিদেরকে পুনর্বাসিত করা, ইনডেমনিটি অধ্যাদেশ সংসদে পাশ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের কাজে বাধাগ্রস্ত করা প্রমাণ করে জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলো। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল গঠিত হয়, সেটি বিএনপি।’
মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বিএনপি নামক দল গঠন করে স্বাধীনতাবিরোধী শক্তিকে স্থান করে দিয়েছে। জিয়ার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে যাকে নিয়োগ দিয়েছিলেন তিনি হলেন শাহ আজিজুর রহমান। যিনি ৭১ এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান প্রতিনিধিদলের ডেপুটি লিডার হিসেবে জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশে কোনো যুদ্ধ হচ্ছে না, কোন গণহত্যা হচ্ছে না।’
হাছান প্রশ্ন তুলে বলেন, ‘আজ যেখানে দেশের সমস্ত মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক দিবস পালন করে, সেদিন বিএনপির চেয়ারপার্সন নিজের জন্মদিনের তারিখ বদলে দিয়ে কেক কাটেন। বিএনপি এদিন জাতীয় শোক দিবস পালন করে না।’
যখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ণে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কাজ করে দেশেকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে, তখন বিএনপি-জামায়াতের মতো একটি অপশক্তি পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। তারা আজকে সমাজে অস্থিরতাও সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘আমি বলতে চাই, এই রাজনৈতিক অপশক্তিকে দমন করতে হবে। দেশকে যদি বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলায় রূপান্তর করতে হয়, তাহলে বঙ্গবন্ধুর হত্যার মধ্যে দিয়ে যে রাজনৈতিক শক্তির সৃষ্টি হয়েছে তা দমন করতে হবে। আজকের দিনে সেটিই হবে শপথ।’