ঢাকাThursday , 1 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আতঙ্ক, তবু সরকারের উদ্যোগ নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডেঙ্গু নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তবু এ বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ নেই।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসচেতনতামূলক র‌্যালিতে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ঢাকাসহ সারা দেশের মানুষের মধ্যে এখন ডেঙ্গু জ্বর নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কারো কারো প্রাণহানিও ঘটছে। অথচ এই সংকট মোকাবিলায় সরকারের যথাযথ উদ্যোগ নেই।