ঢাকাWednesday , 31 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের রক্ত পরীক্ষা বিনামূল্যে করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার জিগাতলা মোড়ে ধানমন্ডি লেক পাড়ে আওয়ামী লীগের তিন দিনব্যাপী ডেঙ্গু বাহক এডিস মশা নিধন ও সচেতনতামুলক প্রচার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশের চিকিৎসকের কাছে আহ্বান জানাবো ডেঙ্গুর পরীক্ষার জন্য নামমাত্র একশ টাকা নিয়ে পরীক্ষার কাজ করবেন। গরীব মানুষের পক্ষে পাঁচশ, একহাজার টাকা দিয়ে ডেঙ্গুর মতো এই রোগের রক্ত পরীক্ষা করার মতো অবস্থা নেই।’
‘তাই চিকিৎসকদের বলবো মানবতার স্বার্থে দেশের স্বার্থে নামমাত্র একশ টাকা অথবা বিনে পয়সায় রক্ত পরীক্ষা করুন। রক্ত পরীক্ষা কাজটি স্বাচিপ ও বিএমএ বিনা পয়সায় করার ব্যবস্থা করবেন বলে আশা করছি।’
ডেঙ্গু রোগীকে রক্ত দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানবিক প্রয়োজনে এই ক্রাইসিস মোকাবেলায় রক্ত দানে কেউ দ্বিধা করবেন না। শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে আহ্বান ও অনুরোধ জানাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু নিধনের বিষয়টিকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আজ পুরো জাতি ভয়ংঙ্কর মশা ডেঙ্গুর বিস্তারে উদ্বিগ্ন। এই প্রাণঘাতী ডেঙ্গুকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ, শেখ হাসিনার নির্দেশ পরিচ্ছন্ন বাংলাদেশ- এই স্লোগান নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়েছে।’
‘আমরা সারা বাংলাদেশে একযোগে সব জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত তিন দিনব্যাপি এই কর্মসূচি চলবে। আজকে বৃষ্টিমুখর এই দুর্যোগের মধ্যেও আমরা প্রোগ্রাম করেছি। এই কর্মসূচির মুল উদ্দেশ্য হচ্ছে সচেতনাতামুলক ও সতর্কতামুলক।’
বসবাসের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে দেশবাসির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনার ঘর, গৃহাঙ্গন, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখুন। যেসব জায়গায় ডেঙ্গু মশা নিরাপদ বাসস্থান গড়ে তোলে সেসব স্থানে ডেঙ্গু থাকতে পারে সেসব স্থান টার্গেট করে আমাদের এগিয়ে যেতে হবে। পরিচ্ছন্ন অভিযান সারাদেশসহ এই নগরীতে পরিচালনা করবো।’
ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে স্বাস্থমন্ত্রীর পারিবারিক ট্যুরে মালেয়শিয়া যাওয়া কতটুকু যৌক্তিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কে আছে কে নাই সেটা দেখার বিষয় নয়। কাজ হচ্ছে কি না সেটি দেখার বিষয়। ব্যক্তি বিশেষের কর্মকাণ্ডের প্রশ্ন না করে আসুন সবাই একযোগে কাজ করি।’
‘আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন কঠিন লড়াইয়ে নেমেছি এই লড়াইয়ে জিততে হবে। আমরা অনেক লড়াইয়ে জিতেছি, ডেঙ্গু এমন ভয়ংকর কিছু নয় যে, তা মানুষের চেয়ে শক্তিশালী এবং প্রতিরোধ করতে পারবো না। এর বিরুদ্ধে আমরা বিজয়ী হবো। আমাদের কর্মসূচি চলবে। চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবারই দায়িত্ব আছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মতিয়া চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ধানমন্ডি লেকের পার দিয়ে মশার ঔষধ ছিটিয়ে ও প্রচার পত্র বিলি করে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ করেন।