ঢাকাWednesday , 31 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: তথ্যমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারাদেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।
বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ফেইক আইডি ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে বিদেশ থেকে গুজব পোস্ট দেওয়া হয়। আমরা যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, যে গুজব ছড়ায় তাকে শনাক্ত করে তার শাস্তি ও যারা সার্ভিস প্রোভাইডার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তারা আইন করবে। ফলে ফেসবুক বা টুইটারে গুজব ছড়ালে সার্ভিস প্রোভাইডারকেও জবাবদিহি করতে হবে।
তিনি আরো বলেন, ‘প্রথম গুজব ছড়ানো হয় লন্ডন থেকে। একটি পোস্টে বলা হয়, সরকারের অনুমোদন নিয়ে পদ্মা সেতু নির্মাণে ১ লাখ শিশুর মাথা বলি দিতে হবে। সেটি সারাদেশে ছড়িয়ে দেওয়া হয় এবং আতঙ্ক সৃষ্টি হয়। এতে কিছু দুষ্কৃতকারী সন্দেহজনকভাবে মানুষের ওপর আক্রমণ করেছে, হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘এরপর নতুন গুজব ছড়িয়েছে বিদ্যুৎ থাকবে না, তখন ছেলেধরা আসবে। সেটি যে মিথ্যা আমরা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপর নতুন আরেকটি গুজব ছড়িয়েছে বেসিনে হারপিকসহ কেমিক্যাল ঢেলে দিলে ডেঙ্গু নিধন সম্ভব হবে। এটিও গুজব এবং এ বিষয়ে আমরা সবাইকে সচেতন করছি। এভাবে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী একটি মহল।’
তিনি বলেন, ‘আমরা গুজবের বিরুদ্ধে মিটিং করেছি। এ বিষয়ে আমাদের ১৩ সদস্যের একটি কমিটি আছে। আমাদের বৈঠকে গুজব প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হবে। ভবিষ্যতে কেউ এমন গুজব ছড়ালে শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।