ঢাকাMonday , 29 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের কথা বলবে জাপা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করে। বর্তমানে অনেক রাজনৈতিক দলই মানুষের অধিকারের প্রশ্নে রাজপথে নেই। রাজনৈতিক এই শূন্যতায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে মানুষের অধিকার নিয়ে কথা বলবে।
সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ।
কাদের বলেন, ‘জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী সকল নির্বাচনে জাতীয় পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে।’
তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশও দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক- সুলতান মাহমুদ, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানসহ আরো অনেকে।
শামীম কবিরের মৃত্যুতে গভীর শোক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি মরহুম শামীম কবিরের রুহের মাগফিরাত কামনা করেন।