ঢাকাMonday , 29 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মামলার বদলির আদেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার বদলির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পরে উচ্চ আদালত থেকে খালেদা জিয়া জামিন নেন। সেই জামিনের আদেশ আমাদের আদালতে এসেছে। মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত।
গত ২০ জানুয়ারি একই আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন খালেদা জিয়া।
২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।
খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিতর্কীত মন্তব্য করেন।