ঢাকাMonday , 29 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার বন্যা ও ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা বন্যা এবং ডেঙ্গু জ্বর। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংসদ (জাসাস) এ সমাবেশের আয়োজন করে।
ডেঙ্গু জ্বর নতুন কিছু নয়, জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমিও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। তখনও ডেঙ্গু জ্বর হয়েছে। কিন্তু আমাদের পূর্বপ্রস্তুতি ছিল। কিন্তু এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়র ব্যর্থতার পরিচয় দিয়েছে। এগুলোকে তারা গুজব বলে উড়িয়ে দিতে চেয়েছিল। তাদের এই ব্যর্থতা এবং অবহেলার কারণেই ডেঙ্গু জ্বর আজকে মহামারি আকার ধারণ করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জাসাসের সহ-সভাপতি ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মীর সানাউল হক। উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকীস জাহান শিরীন, জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ, জাসাসের সহ-সভাপতি লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক শিবা শানু প্রমুখ।