ঢাকাThursday , 25 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপার যুগ্ম সাংগঠনিক হলেন সুজন দে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সাংবাদিক সুজন দে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এ পদোন্নতি দেন।
বৃহস্পতিবার দুপুরে জিএম কাদেরের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সুজন দে জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
পদোন্নতি পেয়ে সুজন দে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে তার বনানী অফিসে দেখা করে কৃতজ্ঞতা জানান। এ সময় জিএম কাদের তাকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে জাপার সম্পর্ক উন্নয়নে কাজ করার বিশেষ দায়িত্ব দেন।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং সুনীল শুভ রায়।