ঢাকাWednesday , 24 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গুজব ছড়িয়ে যারা দেশকে অস্থিতিশীল বানানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা জানান।
আব্দুর রাজ্জাক বলেন, ‘যারা গুজব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের আমরা কঠোরভাবে দমন করব। গুজব সৃষ্টিকারীরা সফল হবে না। আমরা মানবতায় বিশ্বাস করি, ধর্মান্ধতায় নয়; এখানে ধর্মান্ধতা নেই।’
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তারও কঠোর সমালোচনা করেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, ‘তিনি ট্রাম্পের কাছে যে সংখ্যার কথা বলেছেন, সেটা প্রমাণ করতে পারবেন? আওয়ামী লীগ কোনোদিন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় নাই। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ গঠনেও নানা দপ্তরে নানা ধর্মের মানুষ মিলে কাজ করছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছি।’
সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগ কাজ করছে, জানিয়ে তিনি বলেন, ‘আমরা টিম-ভিত্তিক কাজ করছি। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আহামরি কিছু করতে পারছি না। কিন্তু বানভাসী মানুষের পাশে আমরা আছি।’
আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে দলের নেতারা দেশব্যাপী কাজ করছেন, উল্লেখ করে দলটির অন্যতম নীতিনির্ধারক আব্দুর রাজ্জাক বলেন, ‘বিদ্রোহী প্রার্থীকে নিয়ে তৃণমূলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ছোটোখাটো কোন্দল ও দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিদ্রোহের বিষয়ে সতর্ক করাসহ তৃণমূলের নানা সমস্যা সমাধান করে সুসংগঠিত করতে নেত্রী টিম করে দিয়েছেন।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় দলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।