ঢাকাThursday , 18 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ব্যারিস্টার রফিকুল ইসলাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
রফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী মো: মোকছেদুর রহমান আবির জানান, শারীরিক অবস্থা গুরুতর বিধায় ইউনাইডেট হাসপাতাল থেকে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে ন্যাশনাল ইউনির্ভার্সিটি হসপিটালে তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া গেছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।