ঢাকাThursday , 18 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুশেমা বেগমের আসনে ভোট ১৮ আগস্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ১৮ আগস্ট ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার দুপুরে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।
এ বিষয়ে ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ জুলাই, বাছাই ২৮ জুলাই, প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট এবং ভোটগ্রহণ করা হবে ১৮ আগস্ট।
এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন।
১০ জুলাই রুশেমা মারা যান। এর পরের দিন ১১ জুলাই এ আসন শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর ১৬ জুলাই নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠায় সংসদ সচিবালয়।