ঢাকাWednesday , 17 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার মুক্তির দুটি পথ দেখালেন হানিফ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কীভাবে মুক্তি পেতে পারেন, তার দুটি পথ দেখিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আন্দোলন করে তাদের নেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করবেন, সেজন্য তাদের নেতা-কর্মীদের আহ্বান জানাচ্ছেন।’
‘আমরা বারবার বলেছি, খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে। খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করা যেতে পারে। আরেকটি পথ আছে রাষ্ট্রপতির কাছে যদি তিনি ক্ষমা প্রার্থনা করেন। এর বাইরে আর কোনো পথ খোলা নেই।’
খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি যে আন্দোলনের কথা বলছে সেই বিষয়টি তুলে হানিফ বলেন, ‘আন্দোলন সংগ্রামের হুমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের জন্মই হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করে। সেই দলের বিরুদ্ধে আন্দোলনের হুমকি হাস্যকর।’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে স্বপ্ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
আয়োজক সংগঠনের সভাপতি রিয়াজউদ্দিন রিয়াজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার বজলুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।