ঢাকাTuesday , 16 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে রক্ষায় লাঠিয়াল হতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশের কোথাও কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি বলেন, ‘ঘর থেকে বের হলেই খুন এবং ধর্ষণ হওয়ার আশঙ্কা। যে দেশে আদালতের খাস কামরায় খুন হয়, সেই দেশে কীভাবে নিরাপত্তা থাকতে পারে। আসলে এই সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ ।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দল এ প্রতিবাদ সভার আয়োজন করে।
সরকার ব্যর্থ উল্লেখ করে সেলিমা রহমান বলেন, ‘এই ব্যর্থতার কারণ সরকার পুলিশ বাহিনীকে লোভ লালসার দিকে ঠেলে দিয়েছে। ফলে, তারা জনগণকে রক্ষা করার জন্য কাজ করে না। তাই আমাদেরকে লাঠিয়াল হয়ে, ঢাল হয়ে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার। আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।