ঢাকাSaturday , 13 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া হত্যার রহস্য বের করা দরকার : তথ্যমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করা দরকার বলে মনে করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৬ জুলাই জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুর কারণে খা‌লেদা জিয়া দেশে দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন। আর বিএনপির মত একটি দলের চেয়াপারসনের পদ পেয়েছেন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কারণে সবচাইতে বেনিফিসিয়ারী বেগম খালেদা জিয়া।’
‘জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন নেতারা জড়িত কি-না সেটি খুঁজে বের করা দরকার। তার মৃত্যুর পর আপনারা দুই বার ক্ষমতায় ছিলেন। তারপরও জিয়া হত্যার মামলা করলেন না কেনো? মামলাটা চালালেন না কেনো। এই রহস্যটা খুঁজে বেড় করা দরকার।’
তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনা অফিসারকে হত্যা করেছে। ছুটিতে থাকা সেনাবাহিনীর অফিসারকে ধরে এনে ফাঁসি দেয়া হলো। সে জানলো না কী কারণে তাকে ফাঁসি দেয়া হলো। এভাবে বিনা বিচারে শত শত সেনাবাহিনীর অফিসারকে হত্যা করেছে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি মনে করি জিয়াউর রহমান ৭৫ এর ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে ও‌তোপ্রতভাবে জড়িত। একটি কমিশন গঠন করে যারা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচার করা প্রয়োজন। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে।’
এ সময় তারেক রহমানের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির এতোটাই দৈন্য দশা যে একজন নেতা খুঁজে পেল না, তাই তারা ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি এবং দুর্নীতি মামলার আসামি তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন।’
সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।