ঢাকাSaturday , 13 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গায়ের জোরে ক্ষমতায় থাকার লোভ থেকে সমাজে পচন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গায়ের জোরে ক্ষমতায় থাকার লোভ থেকে সমাজে পচন লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই পচন লেগেছে মাথা থেকে। এটা ভয়ঙ্কর আতঙ্কের বিষয়। এই পচনটা কোথা থেকে আসছে? গণতন্ত্রহীনতা, গায়ের জোরে ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার যে লোভ, সেই লোভ থেকে এটা সৃষ্টি হয়েছে।
‘গুম, হত্যা, ধর্ষণের মহামারির কবলে বাংলাদেশ-আতঙ্কিত নাগরিক জীবন ও সরকারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম ।
ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সবসময় অপপ্রচারে লিপ্ত, এমন অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আপনারা দেখেন পদ্মা সেতু, ফেসবুকে কে বা কারা কী একটা লিখেছে- সেখানে মাথার দরকার হবে ইত্যাদি। সেটার ব্যাপারে আমরা শুনছি যে গ্রেফতারও হয়েছে কয়েকজন। কিন্তু সরকার বলে দিলো এর পেছনে বিএনপি আছে। এই যে একটা অপপ্রচার, তা দৃশ্যমান।’
সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলাম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম।