ঢাকাSaturday , 13 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে গণবিরোধী চরিত্রের প্রকাশ ঘটেছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি বাজেটে গণবিরোধী চরিত্রের প্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছে ঐক্য ন্যাপ নামের রাজনৈতিক সংগঠন।
শ‌নিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আ‌য়ো‌জিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ মন্তব্য করেন।
বক্তারা বলেন, ‘কৃষকেরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে আগুন দিয়ে ধান পোড়ানোর মধ্যে দিয়ে মনের ক্ষোভ উগরে দি‌য়ে‌ছে। কৃষকের আহাজারি ও বোবা কান্নার প্রতিফলন নেই । নেই শ্রমিক, ছোট, মাঝারি উৎপাদক নিম্নবিত্ত, নারীসমাজসহ ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী জন্য কোনো বা‌জেট।’
বক্তারা আরো ব‌লেন, ‘কালো টাকা নির্ভর, ঋণখেলাপি বান্ধব ও বিদেশে অর্থ পাচারকারী সহায়ক বর্তমান বাজেটে সংখ্যাগরিষ্ঠ জনগণের আকাঙ্খার ছিটেফোঁটাও নেই। চলতি বাজেটের গণবিরোধী চরিত্রের প্রকাশ ঘটেছে।’
মানববন্ধনে ঐক্য ন্যাপের সভাপ‌তি পংকজ ভট্টাচার্য বলেন, ‘বাজেট পাস হতে না হতেই গ্যাসের মূল্য বাড়িয়েছে সরকার । এটি গণবিরোধী বাজেট। যা মেনে নিতে পারে না দেশবাসী।’
মানববন্ধনে সংগঠ‌নের সাধারণ সম্পাদক আসাদুউল্লাহ্ তারেক, সভাপতি মন্ডলীর সদস্য এস এম এ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু , আলিজা হাসান , রন্জিত কুমার সাহা ,যুগ্ মসাধারণ সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া, মহানগরী সভাপতি একেএম হেদায়েতুল্লাহ ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।