ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের বৈঠক স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠকে বসার কথা থাকলেও শেষ সময়ে তা স্থগিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার একই সময়ে এই বৈঠক শুরু হবে।
এদিকে, বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হওয়ার কথা ছিলো।
বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ছাত্রলীগের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মতবিনিময়ের কথা রয়েছে।
এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রলীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, ছাত্রলীগের সাথে অন্যদের দ্বন্দ্বসহ নানা দিক নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। অভ্যন্তরীণ কোন্দল আর যেনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে না ঘটে, সে ব্যাপারে ছাত্রলীগ নেতাদের সতর্ক করা হতে পারে বলেও জানা গেছে।
একই সঙ্গে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে নির্বাচন নিয়ে কথা হতে পারে বৈঠকে।