ঢাকাTuesday , 9 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাজমুল হুদা দম্পতির আগাম জামিন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঘুষ গ্রহণের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন বাড়িয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতে আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে মামলা সোমবার নাজমুল হুদার এক আবেদনে নিষ্পত্তি করে ওই মামলাটির তদন্ত চার মাসের মধ্যে নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক।
পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেন।
২০১৭ সালের ৭ জুন আপিল বিভাগ হাইকোর্টের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন।
এ মামলা চলতি বছরের মার্চে তারা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন উল্লেখ করে এ অবস্থায় ব্যারিস্টার নাজমুল হুদা মামলা বাতিলে আবেদন করেছিলেন। গতকাল ৮ জুলাই শুনানি শেষে আদালত তার আবেদন নিষ্পত্তি করে ৪ মাসের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দিয়েছেন। আজ তদন্ত শেষ না পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করলেন আদালত।