ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত: ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগকে দলীয়করণ করায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার নয়পল্টন বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রায় ভেঙ্গে পড়েছে অভিযোগ করে বিএনপি মাহসচিব বলেন, আ.লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিচার বিভাগকে দলীয়করণ করছে অত্যন্ত সুচতুরভাবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, একে একে সংবিধানের গণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে সংশোধনী এনে একদলীয় রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রনে নিয়ে আসার মারাত্মক প্রক্রিয়া সম্পন্ন করেছে আওয়ামী লীগ।
ফখরুল বলেন, তারই ধারাবাহিকতায় নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি বিচার ব্যবস্থাকে আজ সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। ফলে সেই বিচার বিভাগের থেকে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
তাই জনগনের ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবিলম্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।