ঢাকাSaturday , 6 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃত্তিম উপায়ে শ্বাস নিচ্ছেন এরশাদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চলছে। শারীরিক অবস্থা স্বাভাবিক হলে কৃত্রিম সাপোর্ট খুলে ফেলা হবে।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দুপুরে এরশাদের বনানী অফিসে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত দু’দিন এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেয়া হচ্ছে। এর মাধ্যমে তার শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা হয়েছে। ইনফেকশনও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
‘চিকিৎসকরা আশাবাদী, অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে তিনি এখনো শংকামুক্ত নন’- জানান জিএম কাদের।
বিদেশ নেয়া হচ্ছে না কেন- এ প্রশ্নে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সিএমএইচ এর চিকিৎসকরা এরশাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট সিঙ্গাপুরে পাঠিয়েছেন। সেখানকার বিশেষজ্ঞরা তাকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুৎসাহিত করেছেন।
দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাপার এই শীর্ষনেতা বলেন, সারাদেশের মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় ধর্মপ্রাণ মানুষ সাবেক রাষ্ট্রপতির জন্য প্রার্থনা করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যারা রক্ত দিয়েছেন, রক্ত দেয়ার জন্য সাড়া দিয়েছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।