ঢাকাThursday , 4 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধীর পরিবারের কাউকেই সদস্য করা হবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধীর পরিবার, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কিংবা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন এমন কাউকেই আওয়ামী লীগের সদস্য পদ দেয়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি হোক, জামায়াত হোক, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সে যেই হোক এমন কাউকে সদস্যপদ দেয়া হবে না। যুদ্ধপরাধীদের সন্তানদের বেলায়ও আওয়ামী লীগের একই নীতি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ এ বিষয়ে কারো সঙ্গে আপস করবে না।
বরগুনার রিফাত হত্যার আসামিকে ক্রসফায়ার দিয়ে জড়িতদের বাঁচানো হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নয়ন বন্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি পুরোপুরি একমত।’
তিনি বলেন, ‘এ ঘটনায় দলীয় কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ছাড় দেয়া হবে না। সে যেই হোক কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে দলীয় সভানেত্রী অত্যন্ত কঠোর। অপকর্মে জড়িতদের ব্যাপারে দলের পক্ষ থেকে কোনো প্রকার শিথীলতার সুযোগ নেই। অপকর্মে জড়িত দলের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ কেউ জেলে আছে। অপকর্মে জড়িত দলের কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।’ চট্টগ্রামের পাহাড়তলীর ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
পদ্মাসেতুর কাজ দ্রুতিগতিতে এগিয়ে চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগের চাইতে পদ্মাসেতুর কাজ দ্রুত হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আরো দ্রুত হবে।’
ইশ্বরদী ট্রেন হামলার ঘটনায় আদালতের রায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এটা তাদের চিরাচরিত অভ্যাস। রায় পক্ষে গেলে মানবে, বিপক্ষে গেলেই আদালতের রায় প্রত্যাখ্যান। আদালতের রায়কে প্রহসন বলা তাদের অভ্যাস হয়ে গেছে।’
এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএস আরএফ) এর নব নির্বাচিত নেতৃবৃন্দ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। পরে তাদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।