ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের পুনর্গঠনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন দুঃখ প্রকাশ করেন।
বুধবার (৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করেন।
তুহিন বলেন, ‘ছাত্রদলের পুনর্গঠনকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য আমরা ব্যথিত ও মর্মাহত। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত ও কারো জন্য কাম্য নয়।
তিনি বলেন, ‘দলের অনুগত ও বিশ্বস্ত কেউ এ ঘটনা ঘটাতে পারে বলেও মনে হচ্ছে না। এলোমেলো পরিস্থিতির কারণে সংগঠিত বিষয়ে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের ব্যাপারে অনুগত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী পালনে অঙ্গীকার ব্যক্ত করছি।’
ছাত্রদলের এই সভাপতি বলেন, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ সংগঠিত বিষয়ে জড়িত নই।’
লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন-এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, জয়দেব জয়, এ এ জহির উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, মো. বায়েজীদ আরেফীন, গোলাম আজম সৈকত, মজিফুর রহমান আশিক, মো. রাসেল, কাজী মোখতার হোসাইন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩ জুন বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয়। কাউন্সিলে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ২০০০ সালের পরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত আরোপ করে। এরপর বয়সসীমা উঠিয়ে দেওয়ার দাবিতে গত ১১ জুন থেকে বিক্ষোভ করে আসছেন ছাত্রদল নেতা-কর্মীদের একাংশ।