নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান, প্রাক্তণ মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধি অন্যায় সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত জনগণ মানবে না।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমদের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানী বনানীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘এলপি গ্যাস আমদানিকারক কতিপয় ব্যবসায়ীর স্বার্থে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত চরম গণবিরোধী, যা কিছুতেই জনগণ মেনে নিতে পারে না।
সভায় পার্টির মহাসচিব জাফরউল্লাহ খান চৌধুরী লাহোরী, সাবেক এমপি আহসান হাবিব লিংকন, এ.এস. এম. শামীম, কাজী মো. ইকবাল, কাজী জয়া আহমদ, মাঈনুর রাব্বী চৌধুরী রুমন, কাজী মো. নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসীন সরকার, হান্নান আহমদ খান বাবলু, আবু তালেব দেওয়ান, গাজী আব্দুল খালেক, মো. বাচ্চু মিয়া, এ ইউ এম মামুন চৌধুরী, অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, বিএনপি নেতা সৈয়দ মেহেদী হাসান রুমী, ডেমোক্রেটিক লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান বক্তব্য রাখেন।
সভায় মরহুম কাজী জাফর আহমদ, মরহুম ডক্টর টি. আই. এম. ফজলে রাব্বি চৌধুরী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর সৈয়দ শফিউল্লাহ, খালেকুজ্জমান চৌধুরী’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শাখাওয়াত হোসাইন।

