ঢাকাMonday , 1 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে বরগুনার রিফাত হত্যা, সোনাগাজীর নুসরাত হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, এসব ঘটনাই প্রমাণ করে সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ হয়েছে।
সোমবার সকালে গুলশান-২ নম্বর সেকশনের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি হলি আর্টিসান বেকারিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। তিন বছর আগে এখানেই ঘটেছিল বাংলাদেশের ভয়াবহতম জঙ্গি হামলার ঘটনাটি।
হলি আর্টিসান হামলার পর বর্তমান সরকার অনেক কার্যক্রম চালিয়েছে, সেসব কার্যক্রম সম্পর্কে মূল্যায়ন কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার হামলার পর কিছুটা সফল হলেও সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে।
এ সময় সেলিমা রহমানের সাথে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।