ঢাকাSunday , 30 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সরকার প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর কন্যার সরকার প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছে। আর কেউ এটা করেনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যার সরকার এমপিওভুক্তি যেভাবে করেছেন সেইভাবে আর কোনোদিন হয়নি।
রোববার জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয়ের দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন।
বিএনপির সরকারের আমলের এমপিওভুক্তির প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন এমপিওভুক্তির জন্য তালিকা যখন দেখছি, দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৈষম্য হচ্ছে। কয়েকটি এলাকায় দেখেছি যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থাকার প্রাপ্যতা রয়েছে তার থেকে বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং তার সবই এমপিওভুক্ত।’
তিনি বলেন, ‘সেই এলাকাগুলো দেখলে এবং কখন এমপিও হয়েছে তা দেখলে দেখা যাবে বিএনপি জামায়াতের সময়ে এগুলো এমপিওভুক্ত। কোনো কোনো প্রভাবশালী মন্ত্রী তার নিজের এলাকায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। মান যাচাই না করে এগুলো নিয়মবহির্ভূতভাবে এমপিওভুক্ত করা হয়েছে।’
তিনি আরো বলেন, কোথাও কোথাও ছাত্র নেই, শিক্ষক নেই-কিছুই নেই। কাজেই আমরা এখন সারাদেশে অতীতে যত এমপিওভুক্ত প্রতিষ্ঠান হয়েছে, এসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করছি।