ঢাকাSunday , 23 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর লক্ষ্য পূরণ করতে পারাই তাকে প্রকৃত সম্মান

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ব‌লে‌ছেন, বঙ্গবন্ধুর লক্ষ্য পূরণের জন্য কাজ করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন হবে।
রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সঙ্গে অধীনস্থ বিভাগ ও সংস্থার প্রধানদের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা ব‌লেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘অনেকেই বৈজ্ঞানিক পন্থা অনুসরণ করে যেসব অর্জন করতে পারেনি, বাংলাদেশ সাধারণ পন্থা অনুসরণ করেই তার অনেক কিছু অর্জন করেছে। কাজেই আমি বলব, আপনারা যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করছেন এটা শুধু কাগজে-কলমে না রেখে বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখাবেন।’
তি‌নি ব‌লেন, ‘ফুলের মালা বা পরতে পরতে বঙ্গবন্ধু, এসব দিয়ে জা‌তির পিতার প্র‌তি কতটুকু সম্মান প্রদর্শন হবে সেটা প্রশ্ন থে‌কে যায়। বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা-ভাবনাগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে।’
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্র‌তিমন্ত্রী বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে মুজিববর্ষ উদযাপন করুন। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাব মুজিব বর্ষে আমাদের কর্মসম্পাদনের ক্ষেত্রে আমরা একটা ইতিহাস গড়তে চাই। মনে করি এটা আমাদের দ্বারা সম্ভব।’
নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) বেগম ইয়াসমিন আফসানা, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জাহাঙ্গীর আলম , বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহইয়া সৈয়দ, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, কর্মসম্পাদন চুক্তির অধীন অগ্রাধিকারের ভিত্তিতে যেসব কাজ হচ্ছে সেগুলো হচ্ছে – নদী বন্দর, সমুদ্র বন্দর ও স্থল বন্দরগুলোর আধুনিক ব্যবস্থাপনা, উন্নয়ন ও সংরক্ষণ; উপকূলীয় নৌপথে বাতিঘর ও বয়াবাতি ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন; মেরিটাইম ও বন্দর সম্পর্কিত আইন ও বিধি প্রণয়ন, প্রয়োগ এবং হালনাগাদকরণ; অভ্যন্তরীণ নৌপরিবহন ও নিরাপদ নৌচলাচল নিশ্চিতকরণ; অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণ; যান্ত্রিক নৌযান ব্যবস্থাপনা, সার্ভে ও রেজিস্ট্রেশন এবং মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণ; বাংলাদেশের জলসীমায় ও অভ্যন্তরীণ নৌপথে জলযানসৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ; নৌচলাচল ও নৌবাণিজ্য সম্পর্কিত দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়।