কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে কুলসুম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পশুহাট রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর জিগাতলা এলাকার জনি আলীর স্ত্রী।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, কুলসুম তার স্বামীর সঙ্গে মিরপুর হোটেলে বাবুর্চির কাজ করেন। নতুন ভাড়া বাসা খোঁজার জন্য তারা রেললাইন দিয়ে হাঁটছিল। এ সময় ঈশ্বরদী থেকে খুলনাগামী সাগড়দাড়ী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান কুলসুম।

