ঢাকাWednesday , 19 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে গণপিটুনিতে যুবক নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে গণপিটুনিতে সানি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে আনন্দ (২৪) নামে আরেক যুবক আহত হয়েছেন। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের শংকরপুর বাস টার্মিনালের বিআরটিসি কাউন্টারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সানি শহরের শংকরপুর এলাকার মশিউর রহমানের ছেলে। আর আহত আনন্দ একই এলাকার অশোকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শংকরপুর বাস টার্মিনালে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ওহেদুজ্জামান আজাদ জানান, রাত ১০টার দিকে সানি মারা গেছে।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, বাস টার্মিনালে চাঁদাবাজিকে কেন্দ্র করে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। নয়ন নামে এক সন্ত্রাসী প্রথমে বোমা মারে। পরে লোকজন তাদেরকে গণপিটুনি দেয়।