ঢাকাWednesday , 19 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।
নিহত যাত্রীর নাম আব্দুল কাইয়ুম (৩৫) । সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাবরু মিয়ার ছেলে।
আহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুহুল আমীন চৌধুরীর স্ত্রী দিলারা বেগম এবং তার দুই মেয়ে নওশীন (১৮) ও সানজিদা (৮) ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর বাসটি নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে আটক করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।