ঢাকাTuesday , 18 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পাঁচ প্রতারক আটক

Link Copied!

সিলেট প্রতিনিধি : কখনো পীর, কখনো পীরের ভক্ত- নানা পরিচয়ে নগরীতে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন তারা।
তাদের প্রধান টার্গেট গ্রাম থেকে শহরে আসা সহজ-সরল মানুষ। টার্গেট ঠিক করার পরই পাততেন প্রতারণার ফাঁদ। সুযোগ বুঝে টাকা-পয়সা ও মালমাল নিয়ে তারা সটকে পড়তেন।
সিলেট পুলিশ লাইনের প্রধান ফটকের সামন থেকে সোমবার এমন পাঁচ প্রতারককে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পরে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এসব তথ্য জানায় তারা।
আটককৃতরা পাঁচজন হচ্ছেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের মাঝাইর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ওমর ফারুক (৩৬), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে শামীম মিয়া (৩০), সুনামগঞ্জ সদরের পলাশগ্রামের মৃত আব্দুল কালামের ছেলে ইসমাইল ওরফে আকবর (২৯), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাগলপুর নারায়নছড়ার মৃত তৈমুছ আলীর ছেলে আহাদ (৩২) ও ময়মনসিংহ জেলার গৌরিপুরের বিরুনহাটা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে সুলতান (৩০) ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানিয়েছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ।